1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

ব্রহ্মপুত্রে নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,(ফুলবাড়ী)কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১ শিশু। বৃহস্পতিবার সকাল থেকে জেলার নাগেশ্বরী, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন  স্থান থেকে উদ্ধার করে স্থানীয়রা।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো, নারায়নপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় আতিক হোসেনের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে আরও ভাটিতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নাজমুল এবং চিলমারীর রানীগঞ্জ ইউনিয়ন এলাকায় জুয়েলের লাশ ব্রহ্মপুত্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নদীতে ভেসে যাওয়ায় লাশগুলো ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার হয়েছে।

এর আগে বুধবার দুপুরে নারায়নপুরে নিজ গ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে কয়েক শিশু। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ায় ওঠা ঢেউয়ে চার শিশু নিখোঁজ হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদে অনুসন্ধ্যান করেও তাদের খোঁজ মেলেনি। শেষে বৃহস্পতিবার সকাল থেকে নদের ভাটিতে বিভিন্ন স্থান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত নিখোঁজ আঁখি খাতুনের সন্ধান মেলেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!