1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৭) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে ও পেশায় পল্লী চিকিৎসক।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকাল ১১টার দিকে আব্দুল মতিন একটি অটো রিকশাযোগে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার সংলগ্ন সরকারি বীজ হিমাগারের কাছে পৌঁছান। এসময় অটোরিকশা থেকে নেমে অসাবধানতাবশত: রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার জানান ‘পরিবার থেকে অসাবধানতাবশত: দুর্ঘটনার বিষয় জানিয়ে তারা মরদেহটি ময়না তদন্ত না করেই নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে। আমরা তাদের আবেদনটি গ্রাহ্য করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!