1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারা যাওয়া দুই শিশুর একজনের নাম রিয়া মনি (১০) ও তার ছোট ভাই সিফাত হোসেন (৬)। তারা ও এলাকায় রবিউল ইসলামের সন্তান।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভাই সিফাত হোসেন ও বোন রিয়া মনি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার এক পর্যায়ে ছোট ভাই সিফাত হোসেন পুকুরের পানিতে পড়ে গিয়ে গভীর পানিতে হাবুডুবু খেতে থাকলে, তা দেখে বোন রিয়া মনি ভাইকে উদ্ধারের জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরে ভাই–বোনকে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা পার হলেও দুই সন্তান বাড়িতে না ফেরায় মা সন্তানদের খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছেলে সিফাতের মরদেহ পানিতে ভাসছে। পরে তার মায়ের চিৎকারের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ পুকুরের পানি থেকে উদ্ধার করে। পরে মেয়ে রিয়া মনিরও মরদেহ পুকুর থেকেই উদ্ধার করে। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।

এদিকে এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!