1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধারা শাস্তি পাবেন : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম জানিয়েছেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগকারীদের প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে।

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফারুক-ই আজম বলেন, ‘আমরা যাচাই করে দেখছি প্রকৃতপক্ষে ঘটনাটি কি ঘটেছে। নানান আঙ্গিকে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো যাচাই-বাছাই শেষে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে শাস্তি ভোগ করতে হবে। এটা যাচাই-বাছাই চলছে।’

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে পুড়ে যাওয়া নগরের কোতোয়ালি থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা। পরে তিনি দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে পুলিশের সঙ্গে মতবিনিময় করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!