1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

কুড়িগ্রামের র‍্যাবের মহাপরিচালকের ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের চরাঞ্চলের বন্যার্তদের ত্রাণ বিতরণ করলেন কুড়িগ্রামের র‍্যাবের মহা-পরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। এসময় প্রাথমিক স্বাস্থ্য সেবাও দেওয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থনীয় জনপ্রতিনিধিরা।

কুড়িগ্রামে প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা চলমান রয়েছে।এতে জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। বর্তমানে নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।তবে খাদ্য সংকটে পড়েছেন বন্যা কবলিতরা। এ অবস্থায় সরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির র‍্যাবের মহা-পরিচালক। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা,চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

আজ ১৪ জুলাই (রোববার) সকাল ১১ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চর লের বন্যা দুর্গতরা।

চর যাত্রাপুরের বাসিন্দা জামেলা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে আটকা ছিলেন ।কোন কাজ করতে পারেননি। খাবারও শেষ হয়ে গেছে। কোন সহযোগীতাও মেলে নাই। আজ (রোববার) একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেয়া সম্ভব হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হল তা বন্যার্তদের উপকারে আসবে।তবে আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।

ত্রাণ বিতরণের পর র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!