1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ব্র্যাকের মানবিক সহায়তা পেলো বানভাসি মানুষজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম: কুড়িগ্রামে বানভাসি মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

আজ সোমবার (৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও মোগলবাসা ইউনিয়নে প্রায় চার শতাধিক মানুষের মাঝে চিড়া,মুড়ি, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইট, ঔষধ ও বিস্কুট বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছে বন্যা কবলিত মানুষেরা।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, সমন্বিত উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রাজা মিয়া, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ রেদুয়ানুজ্জামান চৌধুরী, জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মহসিন, এলাকা ব্যবস্থাপক মাহমুদুজ্জামান ও মো: নাজমূল হুদা, উপজেলা হিসাব ব্যবস্থাপক ওবায়দুর রহমান।

ব্র্যাক এর কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান বলেন, কুড়িগ্রাম জেলার বানভাসি মানুষ বর্তমান বন্যা পরিস্থতিতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা সব থেকে বেশি খারাপ অবস্থায় আছে। এমতাবস্থায় উল্লেখিত শ্রেনীর মানুষদের অগ্রাধিকার দিয়ে এবং সরকারের সিদ্ধান্তের সাথে সমন্বয় করে ব্র্যাক মানবিক সহাযতা কার্যক্রম পরিচালনা করছে৷ কুড়িগ্রাম সদর উপজেলার পাশাপাশি উলিপুর ও চিলমারী উপজেলাতেও ব্র্যাকের পক্ষ হতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!