1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি:

চলমান বন্যা পরিস্থিতিতে কুড়িগ্রামে ২৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০ টিতে শ্রেণি পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অফিসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতিতে ১৪৬ টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দী হয়েছে। এর মধ্যে ৩৭ টিতে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে। দুটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক র্পায়ের ১০৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক স্কুল ৭১ টি এবং মাদ্রাসা ৩২ টি। চিলমারী ও রাজিবপুরে তিনটি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রৌমারী ও রাজিবপুর এলাকায় ৬ টি কলেজ পানিবন্দী হওয়ায় সেগুলোতে শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে দেশজুড়ে একযোগে শুরু হওয়া মাধ্যমিক শিক্ষা প্রষ্ঠিানের ষান্মাসিক পরীক্ষা বন্যা কবলিত মাধ্যমিক স্কুলে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক বিদ্যালয়েও পরীক্ষা স্থগিত থাকবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘বন্যা এবং আশ্রয়কেন্দ্র খোলার কারণে শ্রেণি পাঠদান বন্ধ রাখা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ষান্মাসিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরবর্তীতে জানানো হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!