1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

কারাবন্দির সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার ভিডিও নিয়ে তোলপাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে এক কারাবন্দীর সঙ্গে যৌনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। যৌন সম্পর্কের ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ নামের একটি জেলে। ভিডিওটি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম লিন্ডা দে সুসা (৩০)। তদন্তের পর ওই কর্মকর্তাকে সোমবার উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কারাগারের মধ্যে শুট করা ওই ভিডিওটি অনলাইনে ভাইরাল হওয়ার পর শুক্রবার মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে। ফুটেজে কথিত ওই কর্মকাণ্ডে জড়িত হওয়ার আগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে পূর্ণ ইউনিফর্মে দেখা যায়।

স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র চলমান তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কারাগারে কোনো ধরণের অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হয় না।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!