1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা, এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউএনও মুসফিকুল আলম হালিম। এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, সদর সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, সদর প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা প্রমুখ।
মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় নারীভিত্তিক সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট-এএফএডি’র বাস্তবায়নে জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ইম্পাওয়ার-২) প্রকল্প মতবিনিময় সভার আয়োজন করে।

আয়োজকরা জানান, জলবায়ু পরির্তন মোকাবিলায় সিদ্ধান্ত ও কার্যক্রম গ্রহণে নারীনেত্রী, সুশীল সমাজ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা এবং নেতৃত্বকে শক্তিশালী করার মধ্যদিয়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল সমাজ ব্যবস্থা গঠন করাই প্রকল্পের মূল লক্ষ্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!