এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন, দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুকুল, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা দুলু ও সাংবাদিক মহিবুল নঈম সিমন সহ প্রেসক্লাবগুলোর অন্যান্য সদস্যবৃন্দ ।
এ সময় বিশেষ করে মাদক নির্মূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং সোনারহাট স্থলবন্দরের উন্নয়ন সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার পরিকল্পনা তৈরী করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিসিএসের ৩৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। রবিবার (২২ নভেম্বর) তিনি ভুরুঙ্গামারী উপজেলায় যোগদান করেন।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply