1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি:
‎
‎রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নয়ারহাট ইউনিয়নের মিজিবাড়ির মৃত কালাম মির্জার ছেলে হৃদয় হাসান (বিশু), যার বর্তমান ঠিকানা উত্তরখানের বড়বাড়ি, ঢাকা। অপরজন রাজধানীর উত্তরখানের বড়বাগ কুড়িপাড়া এলাকার শফিকের ছেলে রিমু। হৃদয় হাসান বিশুর তথ্য মোতাবেক ককটেল বিস্ফোরণের সময় পরিহিত কাপড় দুই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে রিমুর বিরুদ্ধে।

অন্যদিকে, যানবাহনে অগ্নিসংযোগসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে হৃদয় হাসান (বিশু) গ্রেপ্তার হয়েছে।

‎এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!