কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজিবপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত লাল বাদশা (৫৩) ও ইমদাদুল হক (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাল বাদশা উপজেলার উত্তর মরিচাকান্দি এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সিআর-৪১/২১ (রাজীব) মামলার আসামি।
অপরদিকে ইমদাদুল হক দক্ষিণ চর সাজাই এলাকার মো. আবদুর রহিমের ছেলে। তিনি পারি-৪৬৯/২৬ মামলার আসামি। গ্রেপ্তার দুজনই কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply