1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ইন্তাজিয়া মার্কেটে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভূরুঙ্গামারী উপজেলা শাখা এতে সহযোগিতা করে।

বিসিডিএসের জ্যেষ্ঠ সদস্য হায়দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম ও কার্যকরী সদস্য হারুনুর রশিদ।

সভায় বক্তারা বলেন, ফার্মেসি ব্যবসা জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে।

হাফিজুর রহমান মিয়া বলেন, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না। ওষুধ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার রোধেও সবাইকে সচেতন হতে হবে।

সভায় আন্ধারীঝাড় ও জয়মনিরহাট ইউনিয়নের ওষুধ ব্যবসায়ী, ফার্মেসির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!