1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি ওমর ফারুক ফারুকীকে সভাপতি এবং মুফতি এস এম মনিরুজ্জামানকে সেক্রেটারি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে চরমোনাই পীরের ওয়াজ মাহফিলের আগে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারিসহ দায়িত্বশীলদের শপথ পড়ান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সংগঠন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে এবং ভূরুঙ্গামারী উপজেলা শাখার শুরা সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহসভাপতি করা হয়েছে আমজাদ হোসেন, জুলহাস উদ্দিন (বিএসসি) ও আমিনুর রহমানকে। জয়েন্ট সেক্রেটারি এইচ এম নুরুন্নবী হুসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মুত্তালিব হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি সোহাইল আহমেদ এবং প্রচার সম্পাদক মাওলানা ছমির উদ্দিন।

এ ছাড়া দপ্তর সম্পাদক শেখ ফরিদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আতিউর রহমান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মফিজুল ইসলামসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।

কমিটি ঘোষণার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোহাম্মাদ নুর বখত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা শাখায় ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম শুরু হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!