1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিরল এক সাফল্যের নজির গড়েছে যমজ তিন বোন। পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলার জন্য গৌরব বয়ে এনেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো—তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আকতারের কন্যা।

জানা যায়, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। কঠোর পরিশ্রম ও মেধার স্বাক্ষর রেখে তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। আর তাবিয়া রহমান পড়াশোনা করছে কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে।

তিন বোনের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায়।

শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!