1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নদীভাঙন রোধে মানববন্ধন, বাঁধ নির্মাণের দাবি মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: কুড়িগ্রামে টিআরসি পদে নির্বাচিত ৩৯ জন রাজীবপুরে নারী মাদক ব্যবসায়ী আটক, ৭০ পিস ইয়াবা জব্দ কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রৌমারীতে জাহাঙ্গীর মোল্লার তাণ্ডবের অভিযোগ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে, আতঙ্কে এলাকাবাসী

শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত তিন যুবক মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর রৌমারী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যকার উত্তেজনা কিছুটা কমলেও উভয় বাহিনীর টহল জোরদার রয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধ পুশইন চেষ্টার শিকার কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে মঙ্গলবার রাত থেকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনার মধ্য দিয়ে রৌমারী সীমান্তে পুশইন সংক্রান্ত বিজিবি-বিএসএফের মধ্যকার উত্তেজনা কমল। তবে উভয় পক্ষের টহল জোরদার রয়েছে।

ওই সীমান্তের রৌমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার সকালে ভুন্দুরচর সীমান্তে তাদের তিনজনকে দেখতে গিয়েছিলাম, কিন্তু তাদের পাওয়া যায়নি। বিএসএফকে আগের মতো টহলে দেখা যায়নি।

গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ছয়জন এবং ভুন্দুরচর সীমান্তে তিনজনসহ দুটি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় সীমান্তবাসী ও বিজিবির বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা গয়টাপাড়ার ছয়জন সময় সটকে পড়ে। একইভাবে ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন ধরে অবস্থানরত তিন যুবক মঙ্গলবার রাতে সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত থেকে উধাও হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, আমরা ভোর থেকে তাদের আর দেখতে পাচ্ছি না। তার কোথায় কীভাবে গেছে, তা আমাদের জানা নেই। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!