1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি চললেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম বন্ধ হয়নি। দীর্ঘ ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঈদের ছুটিতেও নিয়মিতভাবে গর্ভকালীন (এএনসি), প্রসবকালীন ও প্রসব-পরবর্তী (পিএনসি) সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবা এবং চাহিদাভিত্তিক পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবাও চালু রয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে অন্যান্য বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। ভূরুঙ্গামারী সদর ক্লিনিক, আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং পাইকেরছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে স্বাভাবিক প্রসব (এনভিডি) সেবা দেওয়া হয়েছে। ঈদের দুই দিন আগেও এসব কেন্দ্রে প্রসবসেবা নিশ্চিত করা হয়।

এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আগত সেবাগ্রহীতাদের প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, ১০ বছর মেয়াদি আইইউডি, তিন মাস মেয়াদি ইনজেক্টেবল পদ্ধতিসহ স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ছুটিকালীন সময়ে রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে। এ সময় উপজেলায় অন্তত পাঁচটি প্রসবসেবা দেওয়া হয়েছে। ফলে ছুটির মধ্যেও মা ও শিশুরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন না।

সেবা নিতে আসা এক নারী বলেন, ঈদের ছুটিতেও সেবা চালু থাকায় তারা উপকৃত হচ্ছেন। দায়িত্বশীল এই সেবাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!