1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মোটিভেট ভূরুঙ্গামারীর নবীন বরণ, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৭২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা দিতে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় মোটিভেট ভূরুঙ্গামারীর আয়োজনে এবং ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সাঈদ আল সিহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিমতাউল ইসলাম মাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলুফার ইয়াসমিন নিতু এবং সাংগঠনিক সম্পাদক ও অলিম্পিয়াড পরীক্ষার তত্ত্বাবধায়ক মোস্তাকিম মুবিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলজার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক লিপু, মোটিভেট ভূরুঙ্গামারীর উপদেষ্টা মোজাহার-উল-আলম, মুভমেন্ট ফর পাংচুয়ালিটির অ্যাডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান বুলবুল, সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শাহিনুর আলম শিপন, সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও উন্নত জনপদ গড়ার লক্ষ্যে মোটিভেট ভূরুঙ্গামারী কাজ করে যাচ্ছে। মেধাবী ও উদ্যমী তরুণ প্রজন্মই ভূরুঙ্গামারীকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে। তারা শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে মোটিভেট ভূরুঙ্গামারীর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ৫ম কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

পরে উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ৬০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!