1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কৃষি প্রণোদনায় ভূরুঙ্গামারীর ২৭০ কৃষক পেলেন বিনামূল্যে পাট বীজ ও সার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২৭০ জন কৃষকের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ১ কেজি করে পাট বীজ, ৫ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাদা হোসেন বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পাটের আবাদ বাড়াতে এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বীজ ও সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের পাট চাষে উৎসাহিত করবে এবং পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারওয়ার তাওহিদ, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিকসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!