1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শিক্ষা, নেতৃত্ব ও উদ্যোক্তা ভাবনায় ভূরুঙ্গামারীতে  ‘গার্লস টক’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তরুণীদের নেতৃত্ব বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘গার্লস টক’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলা হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় আসমানী ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সুইডেন সরকার ও সিডা’র অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী

প্যানেল আলোচনায় অংশ নেন সফল নারী উদ্যোক্তা সেলিনা সুইটি, বিভাগীয় পর্যায়ের জয়িতা লাবিবা, উপজেলা যুব ফোরামের সম্পাদক বেলাল হোসেন, জাতীয় পর্যায়ে বিভিন্ন এনজিও ও আইএনজিওর সঙ্গে কাজের অভিজ্ঞতাসম্পন্ন স্বেচ্ছাসেবী অনন্যা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেজাবিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর স্পেস টু লিড ফিরোজ রহমান, আসমানী ফাউন্ডেশনের আইটি অ্যান্ড কমিউনিকেশন অফিসার কামরুজ্জামান শাওন এবং পরিবেশ লিড রাজু ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনায় বক্তারা তরুণ প্রজন্মের শিক্ষা, নেতৃত্ব বিকাশ, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। বেশি বেশি বই পড়তে হবে, নতুন বিষয় জানতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে।”

নারী উদ্যোক্তারা বলেন, পড়াশোনা শুধু চাকরির জন্য নয়; বরং আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যেতে হলে নিয়মিত পড়াশোনা, নতুন তথ্য জানার আগ্রহ এবং বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা জরুরি।

সামাজিক উন্নয়নকর্মী অনন্যা বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া প্রয়োজন। এতে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সমাজে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ নেওয়া সহজ হয়।

অনুষ্ঠানে প্রায় ৭০ জন কিশোর-কিশোরী, যুবক ও যুব নারী অংশগ্রহণ করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্যানেল সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসমানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ‘স্পেস টু লিড’ প্রকল্পের সমন্বয়কারী শিরিন আক্তার আশা। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের স্বপ্ন সব সময় পরিবর্তনশীল। তাই আসমানী ফাউন্ডেশন বিশ্বাস করে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এবং স্বপ্নপূরণে এগিয়ে আসি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!