1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে রক্তমাখা চিরকুট রেখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রক্তমাখা চিরকুট রেখে শাহ আলম (৪০) নামে এক জামায়াত কর্মীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কে বা কারা শাহ আলমের ভাড়া বাসার বেলকনিতে একটি সাদা কাগজে আঁকা রক্তমাখা পুতুলের ছবি সংবলিত একটি চিরকুট রেখে যায়। চিরকুটটির মাঝখানে ইংরেজিতে লাল রঙে লেখা ছিল (I Kill You)। বিষয়টি প্রথম দেখতে পান তার স্ত্রী মমতাজ বেগম। চিরকুটটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা।

এ ঘটনায় শুক্রবার রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহ আলম। শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

শাহ আলম পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং একই সঙ্গে একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে তিনি সরকারি কলেজ রোড এলাকায় দেওয়ানের খামার বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী শাহ আলম জানান, শুক্রবার বিকেলে তিনি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে তার স্ত্রী মোবাইল ফোনে চিরকুটের বিষয়টি জানান। এরপর তিনি ইজতেমায় না গিয়ে তাৎক্ষণিক বাসায় ফিরে আসেন এবং রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, এ ঘটনায় আমি পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!