1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক-কৃষাণীদের কৃষি প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত।

এ সময় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান জানান, এ প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আয় বাড়ানো এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, যেখানে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, চর এলাকার কৃষিকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এবং কৃষকের দক্ষতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে কৃষক কৃষাণীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে আখ, কালোজিরা, মুগ, সরিষা, মসুর, মিষ্টি আলু, তরমুজ, মরিচ, শসাসহ চর অঞ্চলে উপযোগী নানা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলার ১০টি চরে ৩০ টি গ্রুপে ৩০০ জন কৃষক কে এ প্রশিক্ষণ দেয়া হবে। যা চলমান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!