1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ‌নেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!