কুড়িগ্রাম প্রতিনিধি:
পঞ্চাশোর্ধ্ব প্রতিবন্ধী ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে জীবনযুদ্ধে লড়াই করছিলেন কুড়িগ্রামের বৃদ্ধা গোলাপি বেগম। আর্থিক সংকট এবং ছেলের চিকিৎসার খরচ সামলাতে না পেরে বহুদিন ধরেই মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে জীবিকা চালাচ্ছিলেন তিনি। বয়সের ভারে এখন আর আগের মতো কাজ করাও সম্ভব হচ্ছিল না। প্রতিদিনের খাবার জোগাড় নিয়েই অস্থির সময় কাটছিল তার।
এমনই কঠিন বাস্তবতার মাঝে স্থানীয় ভলান্টিয়ারদের তথ্যের ভিত্তিতে ‘আর্ন এন লিভ’ কুড়িগ্রাম জেলা টিম গোলাপি বেগমের পাশে এসে দাঁড়ায়। প্রথমে জরুরি হিসেবে এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়। তবে দীর্ঘদিনের সমস্যায় প্রয়োজন ছিল স্থায়ী সমাধানের।
আর্ন এন লিভ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি–এর নির্দেশনায় গোলাপি বেগমকে স্বাবলম্বী করতে উপহার দেওয়া হয় একটি গৃহপালন উপযোগী গরু। গরুটি পেয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। তার মুখে ফুটে ওঠা হাসি যেন নতুন জীবনের স্বপ্ন দেখায়।
সংস্থাটির এ মানবিক উদ্যোগ স্থানীয় সমাজে এক অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
Leave a Reply