1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠন:  আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তির ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহসান হাবীব লিংকনকে আহ্বায়ক এবং হাসান মাহমুদ জয়কে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত প্যাডে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে রেজওয়ান রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাসেল আহম্মেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শাহ পরানকে মুখ্য সংগঠক এবং ফারিয়া জান্নাত শিমুকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির বিষয়ে জেলা আহ্বায়ক জাহিদ হাসান বলেন, নবগঠিত কমিটি উপজেলায় ছাত্রশক্তির কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে।

আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও স্বার্থ রক্ষায় জাতীয় ছাত্রশক্তি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, দশটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের মাঝে আদর্শ রাজনৈতিক চেতনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!