1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

“আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপি নেতা কালামের জমি দখল বাণিজ্য অব্যাহত” শিরোনামে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে দৈনিক সকালের কাগজে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার।

লিখিত প্রতিবাদে তিনি জানান, সংবাদে উত্থাপিত অভিযোগ বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রণোদিত। যে জমি দখলের কথা বলা হয়েছে, তা দুই পক্ষের দীর্ঘদিনের দলিলগত বিরোধ; এ ঘটনায় তিনি মোটেও জড়িত নন এবং কোনো পর্যায়েই উপস্থিত ছিলেন না। সালিশে প্রভাব খাটানো, মামলা দেওয়ার নির্দেশ- এসব অভিযোগও সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং উক্ত সংবাদ সেই অপপ্রচারের অংশ। তিনি গণমাধ্যমটিকে বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে যথাযথ প্রতিবাদ প্রকাশের আহবান করেন এবং ভবিষ্যতে এমন সংবাদ প্রকাশ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঘটনার প্রকৃত বিবরণঃ
গত ১৭ নভেম্বর/২৫ আনুমানিক সকাল ৮টায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের আন্ধারীঝাড় ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম ফজলু চেয়ারম্যান এর আপন ছোট ভাই বাবুল মিয়া ও মাইদুল-সুরুজ্জামালের নেতৃত্বে প্রায় ৬০-৭০ জন ভাড়াটে সন্ত্রাসী দেশিও অস্ত্র সজ্জিত হয়ে জমি দখল ও প্রাণনাশের উদ্দেশ্যে আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী নিবাসী মৃত গুই মামুন এর পুত্র ভোলা শেখ এর পৈত্তিক সম্পত্তি ও বসতভিটায় হামলা চালায় এবং তিনটি ঘর ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। সুপারী বাগানের প্রায় দুই শতাধিক সুপারী গাছ কর্তন করে ও ৪ বিঘা জমির আধাপাকা আমন ধান কেটে নষ্ট করে এবং বাড়ির মা-বোনদের শ্লীলতাহানীর চেষ্টা চালায়। হামলায় ভোলা শেখসহ তার পরিবারের সবাইকে প্রহার ও অস্ত্র দ্বারা আহত করা হয়। গুরুতর আহত ভোলা শেখের বোন ছাকনা (৬০), ভাবি মমেনা (৫৮) ও মেয়ে স্বপ্না (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবাদকারী
মোঃ আবুল কালাম আজাদ সরকার

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!