1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক মো. সাদিকুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সাদিকুর রহমান লিখেছেন, “ছয় মাস মেয়াদের এই কমিটি ‘বহু আগেই কার্যত বিলুপ্ত হয়ে গেছে।”

তার ভাষায়, সংগঠনের জেলা কমিটির অনেক সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

আগে যারা অরাজনৈতিক ছিলেন, তাদের একটি বড় অংশ এখন ছাত্রশক্তির সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধীর অনেক সদস্য ছাত্রদল, গণঅধিকার পরিষদ কিংবা ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছেন।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যারা ‘বৈষম্যবিরোধী’ ব্যানারে সক্রিয় থাকার চেষ্টা করছেন, তাদের মধ্যে কেউ কেউ জেলা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক কিংবা ফুলকুঁড়ি আসরের সাবেক সভাপতি। 

এটি অপরাধ নয় উল্লেখ ক‌রে তিনি লিখেছেন, ‘তবে স্পষ্ট যে তারা একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী।’

সাদিকুর রহমানের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা সংগঠনের ‘সার্বজনীনতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।’

তিনি অভিযোগ করে বলেন, সংগঠনের সদস্য সচিব হাসান ইমামকে সম্পূর্ণ এড়িয়ে রিফাত রশিদ সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা এই ব্যানারকে বিতর্কিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, ‘এই ব্যানার আরও বিতর্কিত হওয়ার আগে সরে দাঁড়ানোই শ্রেয়।’

তাই ভবিষ্যতে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় সক্রিয় হয়, তবে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহ্বান জানান সাদিকুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমি ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগের সকল ফর্মালিটি জেনে তারপর লিখিত পদত্যাগপত্র জমা দেবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!