কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
সারাদেশে ২৩৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ২৮টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
রংপুর বিভাগের ঘোষিত ২৮টি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন—
পঞ্চগড় জেলা:
পঞ্চগড়-১: ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও-৩: মো. জাহিদুর রহমান জাহিদ
দিনাজপুর জেলা:
দিনাজপুর-১: মো. মনজুরুল ইসলাম
দিনাজপুর-২: মো. সাদিক রিয়াজ
দিনাজপুর-৩: বেগম খালেদা জিয়া
দিনাজপুর-৪: মো. আক্তারুজ্জামান মিয়া
দিনাজপুর-৬: অধ্যাপক এ জেড এম জাহিদ হাসান
নীলফামারী জেলা:
নীলফামারী-২: এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল
নীলফামারী-৪: মো. আব্দুল গফুর সরকার
লালমনিরহাট জেলা:
লালমনিরহাট-১: মো. হাসান রাজিব প্রধান
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু
রংপুর জেলা:
রংপুর-১: মো. মোকাররম হোসেন সুজন
রংপুর-২: মোহাম্মদ আলী সরকার
রংপুর-৩: মো. সামসুজ্জামান সামু
রংপুর-৪: মোহাম্মদ এমদাদুল হক ভরসা
রংপুর-৫: মো. গোলাম রব্বানী
রংপুর-৬: মো. সাইফুল ইসলাম
কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম-১: সাইফুল ইসলাম রানা
কুড়িগ্রাম-২: মো. সোহেল হোসেন কায়কোবাদ
কুড়িগ্রাম-৩: তাজভীর উল ইসলাম
কুড়িগ্রাম-৪: মো. আজিজুর রহমান
গাইবান্ধা জেলা:
গাইবান্ধা-১: খন্দকার জিয়াইল ইসলাম মোহাম্মদ আলী
গাইবান্ধা-২: মো. আনিসুজ্জামান খান বাবু
গাইবান্ধা-৩: অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক
গাইবান্ধা-৪: মোহাম্মদ শামীম কায়সার
গাইবান্ধা-৫: মো. ফারুক আলম সরকার
Leave a Reply