1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কনসালটেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্টের উদ্যোগে ইফাদ ও রাইমস এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার ভার্চুয়ালী কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

এর আগে ডিডিএম কম্পোনেন্ট জি.আই.এস স্পেশালিষ্ট আসিফ মাহমুদ অনিক বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন তথ্য চিত্র উপস্থাপন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত”র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন ।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!