1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

জবি ছাত্রদলের দপ্তর সম্পাদক হলেন

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোজাম্মেল মামুন ডেনি
সুহাইল আহমদ, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনিত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মামুন ডেনি।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে বর্তমান কমিটির সদস্য মোঃ ফজলে রাব্বী ও মু. ফজলে রাব্বীকে সহ-দপ্তর সম্পাদক এর চলতি দায়িত্বে মনোনীত করা হয়। শাখা ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে এই দায়িত্ব দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোজাম্মেল মামুন ডেনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী। এছাড়া মোঃ ফজলে রাব্বী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের এবং মু. ফজলে রাব্বী একই বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ‘তাদের মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দাপ্তরিক কার্যাবলিতে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে।’
নব মনোনীত দপ্তর সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব থেকে সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দপ্তর সম্পাদক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আজ আরও একটি দায়িত্ব পেলাম। জাতীয়তাবাদী আদর্শ ও নতুন ধারার ছাত্ররাজনীতির ধারা যেন অব্যাহত রাখতে পারি সেটি কামনা করি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!