1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

আমরা ত্রাণ চাইনা, পরিত্রাণ চাই- ড. আতিক মুজাহিদ

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান রোকন
কুড়িগ্রাম প্রতিনিধি: ০২-১১-২০২৫

“আমরা আর ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। কুড়িগ্রামের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন চাই। আমরা দারিদ্র্যসীমার নিচে নয়, সর্বোচ্চ মর্যাদা নিয়ে বাঁচতে চাই।”
এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর চরাঞ্চলের এক সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে যদি ২৬, কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচিত করে সংসদে পাঠান আমি প্রথমেই আপনাদের চরবাসীর দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো। চরাঞ্চলের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে যা করণীয় আমি তাই করবো।

তিনি বলেন, রাজনীতি আমার পেশা না, আমি মানুষের কল্যাণে পাশে থাকার সুযোগ চাই। আমি সেই সুযোগ পেলে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের কষ্ট লাঘবে সবসময় কাজ করবো। অবহেলিত কুড়িগ্রামকে একটি মডেল জেলা হিসেবে রুপান্তর প্রচেষ্টা করবো। আমি সংসদে সবার আগে কুড়িগ্রামকে গুরত্বের সাথে তুলে ধরবো।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান ও আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক চর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ। সমাবেশে তিনি কুড়িগ্রামের আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবন্ধ হন।

এছাড়াও অনুষ্ঠিত সমাবেশে জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়াসহ এনসিপি’র জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চরাঞ্চলের শতাধিক জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।#

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!