কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মনজুরুল ইসলাম মঞ্জু, কাইয়ুম আকন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের তরুণ সমাজ আজ বেকারত্ব, মাদক ও হতাশায় জর্জরিত। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বৈরাচারী নীতির কারণে যুবসমাজ দিশাহারা হয়ে পড়েছে। এ অবস্থায় যুবদলই পারে তরুণদের সংগঠিত করে নতুন নেতৃত্ব গড়ে তুলতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে।
আলোচনা সভা সঞ্চালনা করেন রৌমারী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ।
অনুষ্ঠান শেষে বড়াইকান্দি এম.আর. উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply