1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের বিদায় ও ২০২৪-২৫ সেশনের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে সামনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এছাড়া মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান,সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. খাদিজাতুল কোবরা ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোসা. ফাতেমা বেগম সহ বিভাগের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, “বিদায় বলা কঠিন, তবে মনে রাখবে—তুমি শুধু নিজেকে নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়ও সঙ্গে নিচ্ছ। ভবিষ্যতে যখন ভালো চাকরিতে যোগ দেবে, গর্ব করে বলতে পারবে—‘আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম।’ তোমাদের সাফল্যই হবে আমাদের গর্ব ও নবীনদের অনুপ্রেরণা।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, “গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের অভিনন্দন—এটি জীবনের এক বড় অর্জন ও আনন্দের দিন। বিদায়ে দুঃখ নয়, হাসিমুখে এগিয়ে যাও। নবীনরা সৌভাগ্যবান, কারণ তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।”

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!