1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ব্যাংককে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন কুড়িগ্রামের আরিফুর রহমান সুমন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় চার হাজার দুই শতাধিক ক্রীড়াবিদ অংশ নেবেন।

বাংলাদেশের জন্য আনন্দের খবর—কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আরিফুর রহমান সুমন ও তার সহযোদ্ধা শাওন জুটি ২০২৪ সালে আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে দুই ইভেন্টে অংশ নিয়ে ১১০ পয়েন্ট অর্জন করে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৮ম স্থান অধিকার করেছিলেন।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে একই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে একই বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন।

একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি। পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন,

“ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। জাতীয় ক্রীড়া পরিষদের জিও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশ ও বিমানের টিকিট হাতে পেয়েছি। আমি গর্বিত—আমার বাবা-মা, কুড়িগ্রামের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি এখানে। ইনশাল্লাহ, আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখব।”

বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের বিশ্ব আসরে বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ দেশের জন্য নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করবেন বলে তারা আশাবাদী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!