1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জবি শাখা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতৃত্বে জহিরুল – ফাহিম

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০২২-২৩ সেশনের এ এইচ ফাহিম।

মঙ্গলবার (২১ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটি প্রকাশ করা হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নব গঠিত কমিটি সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, আমরা পার্বত্য ছাত্র সংসদ,জগন্নাথ বিশব্বিদ্যালয় শাখা পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া সকল জাতি ও ধর্ম-বর্ণের শিক্ষার্থীদের উন্নয়নের মাধ্যমে একটি আলোকিত পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমরা সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে কোনো বৈষম্য না করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমানভাবে যত্নবান হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তাদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য আমি ও আমার কমিটি সর্বদা প্রস্তুত।”

নবনির্বাচিত কমিটি সাধারণ সম্পাদক এ এইচ ফাহিম বলেন, আমরা পাবর্ত্য অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার তুলনামূলক ভাবে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের পাবর্ত্য চট্টগ্রাম ছাত্র সংসদ পাহাড়ে উচ্চ শিক্ষার প্রসার সহ পাহাড়ের শিক্ষার উন্নয়নে কাজ কারছে। আমরা পাহাড়ের শিক্ষা সচেতনতা ও উচ্চ শিক্ষা প্রসারে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে উচ্চশিক্ষায় পড়তে আসা শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের উন্নয়নসহ সামগ্রিক কল্যাণে কাজ করে। এছাড়াও সামাজিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার জন্য সুপারিচিত একটি ছাত্র সংগঠন।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!