1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্ম বিরতি ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী পরিষদের আয়োজনে সম্মিলিত শিক্ষক পরিষদের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

সমাবেশে সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ প্রমুখ।

এ সময় শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, জামায়াতের উপজেলা মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য ফেরদৌস হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুর রহমান কিরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও চাকরির জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া বহুবার উত্থাপিত হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।

এক প্রতিক্রিয়ায় সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার বলেন, দাবির প্রেক্ষিতে সরকার বাড়ি ভাড়া ১৫% মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকদের কর্মবিরতী প্রত্যাহার করা হয়েছে। উপজেলার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি ছুটির দিন শনিবার ক্লাস চলবে।

প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর অংশ গ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!