1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

পাবিপ্রবির লেকে ১৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লেকে ১৩৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পাবনা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে এই পোনা অবমুক্তের কর্মসূচি পালন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রক্টর ড. কামরুজ্জামান খান এবং ছাত্র উপদেষ্টা পরিষদের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হক সহ অনেকে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “প্রথমেই মৎস্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। তারা জুলাই-আগস্টে একবার মাছ দিয়েছিলেন, আজ আবার ১৩৫ কেজি মাছ অবমুক্ত করেছেন। তারা প্রতি বছরই মাছ দেবেন। আমি ছাত্রদের বলব— তোমরা মাছ বড় হওয়ার জন্য একটু সময় দাও; এই উদ্যোগটা তোমাদেরই জন্য। এপ্রিল বা মে মাসে মাছ ধরার প্রতিযোগিতা হবে। তাই অনুরোধ, এপ্রিল পর্যন্ত কেউ যেন মাছ না ধরে। মাছগুলোকে বড় হতে দাও, তাহলে প্রতিবছরই আমরা মাছ ধরতে পারব এবং মাছের কোনো সমস্যা থাকবে না।”

পাবনা জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা দীপক কুমার পাল বলেন, “পাবনা জেলার মৎস্য অধিদপ্তর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কার্প জাতীয় পোনা মজুদ করা হয়েছে। স্ট্যান্ডার্ড সাইজের এই পোনাগুলো বড় হলে উৎপাদন প্রায় দশ গুণ বৃদ্ধি পাবে। এতে শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণ হবে এবং তাজা মাছের ব্যবস্থা নিশ্চিত হবে। এটি একটি নিয়মিত কর্মসূচি এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে মাছ সরবরাহ করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!