1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে দিনব্যাপী নানা কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে ছিল মঞ্চ নাটক, খেলাধুলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

সোমবার (২০ অক্টোবর) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে চাইল্ড নট ব্রাইড (সিএসবি) প্রোজেক্টের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এবং এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডল ও উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আলোর শিখা যুব উন্নয়ন সংঘের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও সাধারণ সম্পাদক বিলকিস খাতুন। বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের জন্য অভিশাপ। সমাজের প্রতিটি নাগরিককে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর, স্থানীয় যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন শাকিল আলম।

দিনব্যাপী কর্মসূচির শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!