1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে দইখাওয়ার চর বিওপি’র টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়ার চর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১০৪২/২-এস হয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানের মাধ্যমে পণ্য আনার তথ্য পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে রোলাকাটা এলাকা থেকে ১ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরা ও মদ আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!