1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবি ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও ফিল্টার উপহার শিবিরের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও ঠাণ্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে এসব সরঞ্জাম ছাত্রী হলে স্থাপন করা হয়।

নতুন ফিল্টার ও ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হলের শিক্ষার্থীরা।

সমাজবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন, “আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের ঘাটতি ছিল। কাপড় ধোয়ার বিষয়েও সমস্যা হতো। ছাত্রশিবিরের এই উদ্যোগে আমাদের ভোগান্তি কিছুটা কমবে।”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিশা পারভীন বলেন, “ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে, এটা ভালো দিক। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি।”

ছাত্রশিবির জবি শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রী হলের বোনদের চাহিদার ভিত্তিতে আমরা একটি আধুনিক ওয়াশিং মেশিন ও একটি ঠাণ্ডা-গরম পানির ফিল্টার দিয়েছি। শিক্ষার্থীদের সংকট শুনে আমরা পাশে থাকতে চাই।”

শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে ছাত্রী হলে ফিল্টার ও ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।”

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, “আমাদের হলে এসব জিনিসের প্রয়োজন ছিল। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!