1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারীদের দাবি আদায় ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, কুড়িগ্রাম সংবাদ 

শিক্ষক সমাজ হলো জাতি গঠনের কারিগর। অথচ আজও তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত এই অন্যায়ের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ মিছিল।
বুধবার সকালে নাগেশ্বরী উপজেলা শহরে শিক্ষক ও কর্মচারীরা একত্রিত হয়ে তাদের দাবি আদায় ও সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে সড়কে নামেন।

২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি তুলে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!