1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর এমজেএসকেএস ইলিয়াস আলী, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সভাপতি ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন। বিচারক ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নাহিদ হাসান প্রিন্স।

বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে সরকারী-বেসরকারী পর্যায়ে জোড়ালো উদ্যোগ গ্রহনে আহ্বান জানান।

অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ে প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ হন।

দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, স্কাউট লিডার খোরশেদ আলম।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!