1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে বিশেষ বৃত্তির আবেদনে লাগবে যেসব কাগজ পত্র

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস হয়েছে। আগামীকাল ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আজ বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শিক্ষার্থীরা https://scholarship.jnu.ac.bd লিংকে প্রবেশ করে সংযুক্ত ফরম অনুযায়ী তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবে।

লিংকে প্রবেশ করে দেখা গেছে, প্রথমে শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডিতে লগ ইন করতে হবে। তারপর “এপ্লাই ফর জেএনইউ স্কলারশিপ” অপশনে গিয়ে ফরমের প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

এছাড়াও আবেদনের সাথে যে সকল ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। তা হলো- শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি; শিক্ষার্থীর আইডি কার্ডের কপি; শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি; পরিবারের আয় সনদ (সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সেলর/চাকুরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত); বাসা/মেস ভাড়ার সর্বশেষ মাসের রশিদ (মেস/ভাড়া বাসায় থাকলে)।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!