1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। এর আগে একই দিন রাতে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরুসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

লে. কর্নেল মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান দমন অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!