1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

বন্যা কবলিত মানুষের পাশে বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু”

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট ::
তিস্তার বন্যায় বিপর্যস্ত লালমনিরহাটে যখন হাজারো পরিবার পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় তিনি নৌকাযোগে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।

ত্রাণ কার্যক্রমে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, জেলা সাংগঠনিক সম্পাদক পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণের পর দুলু বলেন,

“তিস্তার বন্যায় মানুষ চরম দুর্ভোগে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে—দুর্যোগে ছিল, আছে এবং থাকবে।”

দুলু আরও বলেন, “প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, এই বন্যা তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। ক্ষতি কমানোর জন্য সরকার, সমাজের বিত্তবান ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।”

তিনি আশ্বাস দেন, বিএনপি পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। দুলু বলেন, “কেউ যেন অনাহারে না থাকে এবং চিকিৎসা থেকে বঞ্চিত না হয়—তার জন্য দলীয়ভাবে সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য সব বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো।”

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, হাতীবান্ধা,পাটগ্রাম,আদীতমারি, কালীগঞ্জসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!