1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বিশ্ব বসতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যার সাড়া’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রণি, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মো. মুকুল মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,

“পরিকল্পিতভাবে নগর উন্নয়নে ক্রমবর্ধমান সমস্যাগুলো চিহ্নিত করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

পরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে শহরে একটি র‍্যালি বের করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!