1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

উজানে ভারী বৃষ্টিতে তিস্তা-ধরলা-দুধকুমারে বন্যার আশঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম সংবাদ

দেশের অভ্যন্তরে ও উজানে টানা ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যার সতর্ক সংকেত দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)।

এক বিশেষ বার্তায় সংস্থাটি জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এর ফলে রোববার (৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে উল্লিখিত চার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলে অধিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

বাংলাদেশে রেকর্ড করা হয়েছে—

  • পঞ্চগড়ে: ১১৮ মিলিমিটার
  • নীলফামারীর ডালিয়ায়: ৮৫ মিলিমিটার
  • কুড়িগ্রামের পাটেশ্বরীতে: ৭৫ মিলিমিটার

অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল—

  • দার্জিলিং: ২৬১ মিলিমিটার
  • কোচবিহার: ১৯০ মিলিমিটার
  • জলপাইগুড়ি: ১৭২ মিলিমিটার
  • শিলিগুড়ি: ১৩৪ মিলিমিটার
  • অরুণাচল প্রদেশের পাসিঘাটে: ৮৯ মিলিমিটার
  • সিকিমের গ্যাংটকে: ৮৮ মিলিমিটার

বিশেষজ্ঞরা বলছেন, উজান অঞ্চলের এসব ভারী বৃষ্টিপাতের প্রভাব আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশের উত্তরাঞ্চলে পড়তে পারে।

তারা স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!