1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনীর নি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কিসামত পুনকর পূর্ব সর্বজনীন পাড়া দুর্গা মন্দিরসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ড্যান্ট (এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন) এর সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে আনসার সদস্যরা নিরলসভাবে এ দায়িত্ব পালন করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা আনসার সদস্যরা বিভিন্ন মণ্ডপে মোতায়েন রয়েছেন, যাঁরা পূজামণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সদা সতর্ক অবস্থানে রয়েছেন।

এই নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে পূজার আনন্দ উদযাপনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে, সে লক্ষ্যেই আনসার সদস্যরা কাজ করে চলেছেন। পূজামণ্ডপগুলোর আশপাশে টহল, আগত দর্শনার্থীদের গতিবিধি নজরদারি এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর সুচিন্তিত দিকনির্দেশনা ও সর্বাত্মক সহায়তার জন্য আনসার সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও নির্দেশনার ফলেই সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও নিরাপত্তা কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!