1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা চটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রমে শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, অভিজ্ঞ মেডিসিন ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদানসহ গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আনারুল ইসলাম (জজ কোর্ট কুড়িগ্রাম) এবং উদ্বোধন করেন ডা. মোঃ সাইদুল ইসলাম, সভাপতি সবুজ বাংলাদেশ কুড়িগ্রাম জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ আহমেদ সভাপতি নাগেশ্বরী ব্লাড ব্যাংক, মোঃ জুয়েল রানা সভাপতি আলোর পরশ তরুণ সংঘ নাগেশ্বরী, মোঃ রুবেল সরকার সিও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নাগেশ্বরী ও মোঃ মুসা বাবু সভাপতি একতা যুব উন্নয়ন ফাউন্ডেশন ফকিরেরহাট।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন ডা. মোঃ হাফিজুর ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠন। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ জহুরুল ইসলাম, সমাজসেবক ৮নং ওয়ার্ড নাগেশ্বরী পৌরসভা। এ সময় স্বপ্ন সিঁড়ি যুব উন্নয়ন সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!