1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাবিতে উদযাপিত হলো চিলমারীর ঐতিহ্যবাহী ম্যালানি উৎসব

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

চিলমারীর ঐতিহ্যবাহী ম্যালানি উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকাস্থ চিলমারী সমিতির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাফেটেরিয়ায় এ ম্যালানি উৎসব অনুষ্ঠিত হয়।

দিনভর আয়োজিত এ উৎসব ঘিরে টিএসসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। উৎসবে চিলমারীসহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার হাজারো মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসরত চিলমারী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীরা।

চিলমারীর ঐতিহ্যবাহী বাবুর্চি হায়দার আলী ও তার দল চাউলের আটা, মাংস ও বিশেষ মসলার নিখুঁত সংমিশ্রণে তৈরি করেন সুস্বাদু ম্যালানি। এতে অতিথিরা উপভোগ করেন একেবারে শেকড়ের স্বাদ।

ম্যালানি খাওয়ার পর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় চিলমারীর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিলমারী সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও পায়রাবন্দর কর্তৃপক্ষের প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য (যুগ্ম সচিব) হারুন অর রশিদ। তিনি সমিতির কার্যক্রম তুলে ধরার পাশাপাশি চিলমারীর সার্বিক উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান।

ম্যালানির উৎসবে উপস্থিত অধিকাংশ ব্যক্তি চিলমারির ঐতিহ্যবাহী এই উৎসব প্রতিবছর আয়োজন করতে সমিতির নির্বাহী কমিটিকে অনুরোধ জানান। এর প্রক্ষিতে চিলমারী সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো: মতিয়ার রহমান বলেন, ম্যালানি উৎসবের মতোই আগামীতে ভাওয়াইয়া উৎসব, পিঠা উৎসব,পিকনিকসহ একাধিক গেটটুগেদার আয়োজনে করা হবে। এসময় তিনি উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!